বর ও কনের জন্য বিয়ের সুগন্ধি
বর ও কনের জন্য বিয়ের সুগন্ধি
বিয়ের সাজে বাড়তি মাত্রা জোগাতে বেছে নিতে পারেন নিজের পছন্দের সুগন্ধী। বিয়ের আয়োজনে শেষ মুহূর্তে জেনে নিন বিভিন্ন ধরনের সুগন্ধীর খোঁজখবর...। সুগন্ধি ছাড়া নারী-পুরুষ সবার সৌন্দর্যই প্রায় অপূর্ণ থাকে। সুগন্ধি ব্যক্তিত্ব বাড়াতে অন্যতম সহায়ক। বর্তমানে শীত বইছে পুরো দেশে। শীত মৌসুমে আম্বার, ভ্যানিলা বা সিনামন জাতীয় সুগন্ধি ব্যবহার করা যায়। আর সিনামন জাতীয় সুগন্ধি চেনার উপায় হচ্ছে_ এ পারফিউমগুলো অরেঞ্জ, ক্যারমেল, লেমন বা ফ্রুট গন্ধযুক্ত হবে। তা ছাড়া উল ওয়াটার, স্কাটা, বারবারি, কোরাস ক্যালাভিন পারফিউম ব্যবহার করতে পারেন।
বিয়ের ক্ষেত্রে সাধারণত একটু গাঢ় সৌরভের পারফিউম ব্যবহার করাই উত্তম। তা না হলে এত মানুষের ভিড়ে আপনার সুগন্ধির উপস্থিতি হারিয়ে যেতে পারে। হলুদ উৎসবে নিজেকে আরও প্রাণবন্ত করতে ব্যবহার করতে পারেন ফুলের মিষ্টি সুগন্ধি। বিয়ের অনুষ্ঠান যদি দিনে হয়, তবে বেছে নিন হালকা ধরনের সুগন্ধি। আর রাতের জমকালো অনুষ্ঠানে ব্যবহার করতে পারেন কড়া কোনো পারফিউম। উপহার হিসেবেও বর-কনেকে দিতে পারেন আলাদা সুগন্ধি। আবার অনেক পারফিউম আছে বর-কনের জন্য একসঙ্গে সেট করা অবস্থায় পাওয়া যায়। উপহার হিসেবে কিনতে পারেন সেটিও।
প্রেস্টিজ বেঙ্গল ও বাংলা পারফিউম প্রতিষ্ঠান দুটি খাঁটি পারফিউম বাজারজাত করে থাকে। তাদের যে কোনো শোরুম থেকে নিতে পারেন আপনার পছন্দের পারফিউম। যেমন- হুগো বস, আরমানি, ডানহিল, গুচি, শ্যানেল, কেলভিন ক্লেইন, অ্যাইগনার, ভারসাচে, কেনেথ কোল, জিডেন্সি, ডেভিডফ, বুলগারি ইত্যাদি ব্র্যান্ডের খ্যাতি বিশ্বব্যাপী। তা ছাড়া রয়েছে মেরিজ পারফিউম, রয়েল মেরিজ, জোভাল সেক্স অ্যাপিল, ইন্টারনাল লাভ, ব্লু-লেডি, ব্লু-ফর ম্যান, ওডি অ্যাপারেল, ওয়ান ম্যান শো, জাগুবার, ম্যাক্সি ইত্যাদি।
দাম : পারফিউমের দাম নির্ভর করে পরিমাণ ও ব্র্যান্ডের ওপর। অর্থাৎ আপনি কত মিলি বা কোন ব্র্যান্ডের পারফিউম ক্রয় করবেন তার ওপর। নারীদের জন্য যেসব সুগন্ধি প্রযোজ্য তার মধ্যে উল্লেখযোগ্য হলো_ ডিওরের মিডনাইট পয়সন, দাম পড়বে ৭ হাজার, ক্যালভিন ক্লেইন অবসেশন ২ হাজার ৩৫০, গিভেন্সি ৪ হাজার ২০০, আলট্রেড ২ হাজার ৭০০, টমিগার্ল ৩ হাজার ৫০০, এলিজাবেথ আরডেন ২ হাজার, উল ওয়াটার ২ হাজার ৯৯০, কোরাস ক্যালভিন ক্লিনার ২ হাজার ৪৫০ থেকে ৩ হাজার ১৫০ টাকা।
পুরুষের পারফিউমের মধ্যে উল্লেখযোগ্য পর্লো। দাম পড়বে ৩ হাজার ১০০ টাকা। হুগো বস ২ হাজার ৮৫০ টাকা। বারবারি স্পোর্ট পাওয়া যাবে বিভিন্ন আকারে। দাম ৩ হাজার ২০০ থেকে ৫ হাজার ৬০০ টাকা। গারি ৩ হাজার ৫০ টাকা। ইটারনেটির দাম পড়বে ২ হাজার ৫৫০ টাকা।
এগুলো ছাড়াও রয়েছে কেনজো, বাবলগারি, থার্টি সেভেন অব লাভ স্টোরি, টু মেন, ওয়ান ম্যান শো, অ্যাটিটিউড, পোলো বল্গ্যাক, শ্যানেল, ল্যাকোস্টে, আরমানিস ডেভিন, ডেভিডফের অ্যাডভেঞ্চার, অ্যাডিডাস ইত্যাদি। ব্র্যান্ড অনেক, তাই দামেও আছে রকমফের। যেমন_ ডাবল ৭৫০, ওয়ান ম্যান শো ৯০০, ল্যাকোস্টে ২ হাজার, হুগো বস ২ হাজার ২৫০, ডেভিডফের অ্যাডভেঞ্চার ২ হাজার ২৫০, টু মেন ৩ হাজার, শ্যানেল ৩ হাজার ২০০, অ্যাটিটিউড ৩ হাজার ২৫০, পোলো বল্গ্যাক ৩ হাজার ২৫০ টাকা।
যেখানে পাবেন
আলমাস সুপার শপ, প্রিয় সুপার শপ, গুলশানের প্যারিস পারফিউম_ বাড়ি-২, রোড-১২৬, গুলশান-১, পারফিউম ওয়ার্ল্ড, বসুন্ধরা সিটি, লেভেল-৬, নাভানা টাওয়ার, দ্বিতীয় তলা, মৌমিতা রকমারি, বনানী ইউএই মৈত্রী শপিং কমপ্লেক্স, বেইলি রোডের স্টার ডাস্ট ও স্টার ওয়ার্ল্ড এবং রেইনবো পারফিউম, পিঙ্ক সিটি, গুলশান-২, আর্টিস্ট কালেকশন ইত্যাদিতে পেয়ে যাবেন পছন্দের সুগন্ধি। এসব আউটলেটে পার্টির ধরনভেদে বিভিন্ন সুগন্ধি পাওয়া যায়। আর নন-ব্র্যান্ডেড পারফিউমগুলো পাবেন নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, ফার্মগেট, মতিঝিল ইত্যাদি সুপার শপে।
তা ছাড়া বসুন্ধরা সিটি, নিউমার্কেট, মৌচাক মার্কেট, বায়তুল মোকাররম মার্কেট, ধানমণ্ডি, মিরপুর, উত্তরা, গুলশান ইত্যাদি স্থানেও পাবেন। বর্তমানে কিছু অভিজাত মার্কেটে শুধু পারফিউম বিক্রি হয়, এমন কিছু দোকান রয়েছে। আপনি সেখান থেকেও কিনে নিতে পারেন।


0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home