Tuesday, 22 July 2014

বিয়ের আগে ওজন কমাতে ডায়েট চার্ট

বিয়ের আগে ওজন কমাতে ডায়েট চার্ট

মাত্র একমাস পরেই নীলার বিয়ে। হাতে সময় খুব কম, বিয়ের সব কিছুর আয়োজন নিয়ে পুরো পরিবার ব্যস্ত। কিন্তু নীলার চিন্তা শরীরের বাড়তি ওজন নিয়ে। তার বয়স ৩১, উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, ওজন ৬২ কেজি। সেদিন পরামর্শ চাইছিল কীভাবে এই অল্প সময়ে অন্তত ৫ কেজি ওজন কমিয়ে সে কাঙ্ক্ষিত ফিগার আর সৌন্দর্য পেতে পারে।

কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এতো অল্প সময়ে ৫ কেজি ওজন কমানো শরীরের জন্য ক্ষতির কারণ হতে পারে। প্রতি সপ্তাহে ১ পাউন্ড ওজন কমানোর পরামর্শ দেন তাঁরা। আর এজন্য প্রতিদিনের খাদ্য থেকে কমপক্ষে ৫০০ ক্যালোরি কমাতে হয়। আমরা বিভিন্ন সময় ওজন কমানোর অনেক টিপস দেই। আমরা বলি সারাদিনের খাবার ৫ ভাগে খান। কিন্তু এই বিষয়টি অনেকেই বুঝতে পারেন না যে কখন কি খাবার কতটুকু পরিমাণে খেতে হবে।

নিচের তালিকা মেনে চলুন। ফল পাবেন হাতেনাতে।

সকাল: ৭:৩০
হালকা গরম পানিতে ১ চামচ মধু এবং ১টুকরো লেবুর রস দিয়ে খান।

৮:৩০ সকালের নাস্তা:
রুটি-২টি, সবজি, দুধ চিনি ছাড়া চা বা কফি এক কাপ।

সকাল ১১ টা:
গ্রিন টি ১ কাপ, ১ পিস বিস্কুট।

১২ টা:
শশা বা গাজরের জুস-১ গ্লাস

দুপুরের খাবার:
ভাত ১ কাপ, সবজি, মাছ ১ টুকরো, সালাদ, ডাল।

বিকেল ৪ টা:
কলা, কমলা, আপেল, আম, আমড়া যে কোনো ১টি

৫:৩০
গ্রিন টি-১ কাপ, পাউরুটি ১ পিস অথবা বিস্কুট ২ পিস।

৮:৩০ রাতের খাবার:
ভাত ১ কাপ বা রুটি ৩ টি সঙ্গে শাক বা সবজি আর মাছ।

রাতে খাবার খাওয়ার পরও আমরা টিভি দেখতে দেখতে বাড়তি খাবার খেতে পছন্দ করি। তবে ওজন কমাতে চাইলে এই অভ্যেস বাদ দিতে হবে।

নিয়মিত এই খাবারের রুটিন মেনে চলুন। আর সপ্তাহে ৫ দিন ৩০ থেকে ৪৫ মিনিট ব্যায়াম করুন। তাহলে নীলার সঙ্গে সঙ্গে আমাদেরও শরীরের বাড়তি ওজন কমিয়ে ঝরঝরে ফিগার পেতে খুব বেশিদিন অপেক্ষা করতে হবে না।
Photo: বিয়ের আগে ওজন কমাতে ডায়েট চার্ট

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home