সতীত্ব প্রমাণের অগ্নিপরীক্ষা
সতীত্ব প্রমাণের অগ্নিপরীক্ষা
গ্রাম পঞ্চায়েতের সামনে গরম লোহার রড চেপে ধরে সতীত্বের প্রমাণ দিতে হবে
গৃহবধূকে। এই অগ্নীপরীক্ষায় টিকে থাকতে পারলেই কেবল স্বামীর সাথে ঘর করতে
পারবেন তিনি। এমন অমানবিক কাজ করতে জোর করা হয়েছে তাকে, ভারতের আদালতে
অভিযোগ করলেন ২৫ বছরের এক গৃহবধূ পুণম।
বুধবার এই অভিযোগের পরিপ্রেক্ষিতে স্বামী, শাশুড়িসহ চারজনের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৪৯৮ এ ধারায় মামলা দায়ের করার নির্দেশ দিয়েছে স্থানীয় আদালত।
পুনমের আইনজীবী সন্তোষ খোয়ারে জানান, স্থানীয় কঞ্জর সম্প্রদায়ের মেয়ে পুনমের সাথে কুণালের ২০০৭ সালের ১৩ ডিসেম্বর বিয়ে হয়। বিয়ের পর স্বামী, শ্বশুরবাড়ির লোকজন পুনমের কাছে ২ লক্ষ টাকা পণ চেয়ে তাঁর ওপর শারীরিক, মানসিক নির্যাতন চালায়। পরে তারা পুনমের চরিত্র নিয়ে সন্দেহ প্রকাশ করে।
বুধবার অত্যাচারের মাত্রা সীমা ছাড়ায়। এলাকার পঞ্চায়েতের সামনে দাঁড়িয়ে তাকে সতীত্বের পরীক্ষা দিতে বলেন শাশুড়ি। পুনম তা মেনে না নিয়ে আদালতের কাছে প্রতিকার চেয়েছেন।
সূত্র: ইন্টারনেট

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home